চন্দনাইশ থানার নতুন ওসি মো.আনোয়ার হোসেন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি প্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো.আনোয়ার হোসেন চন্দনাইশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)।

thai foods

ওসি মো.আনোয়ার হোসেন সাতকানিয়া থানার দেড় বছরের (১৮ মাস) অধিক সময় সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালনরত অবস্থায় গত ০২ জানুয়ারি তাকে চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক গত ০২ জানুয়ারি এক আদেশে ওসি মো.আনোয়ার হোসেনকে সাতকানিয়া থানা থেকে চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করে।

আগামী ৫ জানুয়ারি চন্দনাইশ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য থাকায়, নির্বাচন কমিশনের অনুমতিক্রমে আজ ৩ জানুয়ারি মো.আনোয়ার হোসেন অফিসার ইনচার্জ হিসেবে চন্দনাইশ থানায় যোগদান করেন।

ওসি মো.আনোয়ার হোসেন সাতকানিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ২০২১ সালের অক্টোবর মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এর স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক কর্তৃক পুরস্কৃত হন।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তিনবার অংশ নিয়ে পদক লাভ করা ওসি মো.আনোয়ার হোসেন ইতিপূর্বে নোয়াখালী জেলার সদরস্থ সুধারাম মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে প্রায় ৫ বছর সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগে“অমিক্রনের কারণে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেওয়া হতে পারে”-শিক্ষামন্ত্রী
পরেকরোনায় ১দিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৭৫