করোনায় ১দিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৭৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা সংক্রমন বেড়ে চলেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১দিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে একই সময়ে নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১।

thai foods

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ২৭৬ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

খখ/মো মি

আগেচন্দনাইশ থানার নতুন ওসি মো.আনোয়ার হোসেন
পরেফ্রান্সে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ (ইহু)