ফ্রান্সে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ (ইহু)

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ (ইহু)। করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের দাপটে কাঁপছে বিশ্ব। এরমধ্যেই নতুন ধরণের আইএইচইউ (ইহু) নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট। ফ্রান্সের একদল বিজ্ঞানী এর সন্ধান পেয়েছেন বলে জানা গেছে। 

thai foods

মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ ধরণের নাম দিয়েছেন (আইএইচইউ) ইহু। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।

নতুন শনাক্ত হওয়া এই ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ হয়েছে। এছাড়া জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত ১২ জন নতুন রূপান্তরিত এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন।

আরও বিস্তারিত অনুসন্ধান ও গবেষণায় করোনাভাইরাসের নতুন এই ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি। এ বিষয়ক গবেষণা প্রতিবেদনে সংস্থাটির বিজ্ঞানীরা জানান, মূল করোনাভাইরাসের ৪৬ দফা অভিযোজন বার রূপান্তরের মাধ্যমে আগমন ঘটেছে নতুন এই ভাইরাসটির।

এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৭৫
পরেওমিক্রন ঠেকাতে সারাদেশে ১৬ দফা নির্দেশনা জারি