করোনায় ১দিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১১৪০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।

এর আগেরদিন বুধবার দেশে করোনায় তিনজনের মৃত্যু ও ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া শনাক্তের হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ। সেই তুলনায় আজ করোনার সব সূচকে ঊর্ধ্বগতি।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা, চারজন চট্টগ্রাম, একজন  রাজশাহী ও একজন রংপুর বিভাগের বাসিন্দা।

খখ/মো মি

আগে“শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হলে ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের নিতে হবে ১ডোজ টিকা”-মন্ত্রিপরিষদ সচিব
পরেপ্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত, পাবেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা