চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিস্ফোরণে রঞ্জিত দাস নিহত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় এক বিস্ফোরণের ঘটনায় রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

thai foods

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে কারখানায় কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার শ্রীধাম দাসের ছেলে।

এব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, কারখানার ভেতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ হলে রঞ্জিত দাশ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, স্ক্র্যাপ লোহার ভেতর জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮০৭
পরে“আমার পরিবারের কেউ কোনো ধরনের দুনীতির সঙ্গে জড়িত নয়”-ডা. দীপু মনি