“চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে”-শিক্ষামন্ত্রী

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

thai foods

তিনি বলেন, আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। পরামর্শক কমিটির সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব ততটুকু নেওয়া হবে।

একইসঙ্গে স্কুল-কলেজ খুললেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

খখ/মো মি

আগে“২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে”-স্বাস্থ্যের ডিজি
পরেজন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াও নেয়া যাবে করোনার টিকা