করোনায় ১দিনে মৃত্যু ও শনাক্ত কমেছে, মৃত্যু ১৫, শনাক্ত ৩৯২৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় ১দিনে মৃত্যু ও শনাক্ত কমেছে। সর্বশেষ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জন। 

thai foods

বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেজন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াও নেয়া যাবে করোনার টিকা
পরেতুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী আর নেই