রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤যুক্তরাষ্ট্রে রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

thai foods

হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পুতিন যে যুদ্ধে জড়িয়েছেন তাতে আমরা সহায়তা করব না।’ খবর বিবিসির।

বাইডেন বলেন, ‘আমদানি বন্ধের ফলে যুক্তরাষ্ট্র সমস্যায় পড়বে। তবে আমার দেশের আইনপ্রণেতারা রাশিয়া থেকে আমদানি বন্ধের ব্যাপারে একমত।’

তিনি আরো বলেন, ‘ আমদানি বন্ধ করায় যুক্তরাষ্ট্রে দাম বেড়ে যেতে পারে। এই আশংকা থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নেতারা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত।’

ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় যুক্তরাষ্ট্র ১০০ কোটি মার্কিন ডলার দেবে বলেও ঘোষণা করেছেন বাইডেন।

রাশিয়ার জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে মতবিরোধ থাকায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের ছাড়াই একতরফাভাবে এই পদক্ষেপ নিল।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। যার কারণে ইইউ এখনই রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে চাচ্ছে না।

বাইডেনের নিষেধাজ্ঞা আরোপ করার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্য ঘোষণা করে তারা চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করেছে।

খখ/মো মি

আগে“মায়ের মমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ অবশ্যই সমর্থন করবে”-প্রধানমন্ত্রী
পরেদেশে ফিরেছেন বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক