করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে, মৃত্যু ১, শনাক্ত ৩২৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

thai foods

একই সময়ে ১৬ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।

বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। এর আগে মঙ্গলবার (৮ মার্চ) করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের।

খখ/মো মি

আগে১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস
পরে৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর