চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয়েছে দেবাশীষ নাথ দেবুকে।আর সাধারণ সম্পাদক করা হয়েছে আজিজুর রহমান আজিজকে।

thai foods

আগামী ৩ (তিন) বছরের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই কমিটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৯ মার্চ) রাতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে করতে বলা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েমকে।

এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।

সাংগঠনিক সম্পাদক হলেন, মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ্), দেবাশীষ আচার্য্য। এতে প্রচার সম্পাদক করা হয়েছে তাসাদ্দেক নূর চৌধুরী তপুকে

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগে৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর
পরেনির্বাচন কমিশন ৩০ বুদ্ধিজীবীর পরামর্শ চাইবেন ১৩ মার্চ