করোনায় ১দিনে ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ১৩৪ জন।

thai foods

বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১১৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন। এদিন সুস্থ হয়েছেন ৯২১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৫২১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ০৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন নারী। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে মারা যান।

খখ/মো মি

আগে“প্লেনে করে দেশের বাইরে গেলে দেশি সিনেমা দেখি”-শেখ হাসিনা
পরেনেপালকে হারিয়ে শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখলো বাংলাদেশ