আজ বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ (২৮ মার্চ) সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের আহবান করেছে বাম গণতান্ত্রিক জোট।

thai foods

বাম গণতান্ত্রিক জোটের ডাকা সোমবারের (২৮ মার্চ) হরতাল কোনো দলের নয়, দেশের সব মানুষের হরতাল বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (২৭ মার্চ) হরতালের সমর্থনে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন সিপিবির নেতারা।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগামী সোমবার অর্ধদিবস দেশব্যাপী হরতাল পালনের আহবান জানিয়ে বলেন, সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করে চলছে। এর বিরুদ্ধে জনগণের রায় দিতে হবে।

হরতাল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকির সমালোচনা করে তিনি বলেন, সব স্বরাষ্ট্রমন্ত্রী এরকম মুখস্থ কথা বলেন। এসব কথা পুরনো ফাইল দেখে বলে, জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

সিপিবি সাধারণ সম্পাদক আরও বলেন, জান বাঁচাতে এ হরতাল কোনো দলের নয়, সব মানুষের। তাই নিজে হরতাল পালন করুন। অন্যকে উৎসাহিত করুন। হরতালের প্রচার অব্যাহত রাখুন। হরতাল সফল করতে ভূমিকা নিন। নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে এগিয়ে আসুন।

খখ/মো মি

আগে“একাত্তরের যুদ্ধক্ষেত্রে জিয়াউর রহমান ছিলেন না”-প্রধানমন্ত্রী
পরেবাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল