টানা চার দিন পর করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় টানা চার দিন মৃত্যুশূণ্য থাকার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে নতুন রোগীর সংখ্যা, সেই সঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে বেড়েছে শনাক্তের হার। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮১ জন।

thai foods

সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গত চার দিনে (২৭, ২৬, ২৫ ও ২৪ মার্চ) করোনায় কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮১ জন। রবিবার অধিদফতর ৪৩ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ, গতকাল ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮১ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন, আর একজনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১১৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৫৩৪টি, আর পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩৯৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৫৭ হাজার ৬৪৭টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৩৯ হাজার ৭০৪টি।

খখ/মো মি

আগেরমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত
পরেগণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলি বিল-২০২২’ সংসদে উত্থাপন