করোনায় ১দিনে ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২০ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন।

thai foods

মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

সবশেষ যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। তার বাড়ি ঢাকা বিভাগে।

২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগেরমজানে ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
পরে“সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি”-প্রধানমন্ত্রী