চন্দনাইশে ৭০ জন মুক্তিযোদ্ধাকে ঈদ উপহার দিলেন ওসি আনোয়ার হোসেন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলো চন্দনাইশ থানা পুলিশ।

thai foods

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

শুক্রবার (২৯ এপ্রিল) চন্দনাইশ থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হকের নির্দেশনায় চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন মহতি এই গ্রহণ করেন।

এ প্রসংগে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের(সম্মানীত মুক্তিযোদ্ধাদের) জন্য কিছু করতে পারাটাই আমাদের জন্য গৌরবের, গর্বের।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ও স্থানীয় সুধীজন।

খখ/মো মি

আগে“মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক”-প্রধানমন্ত্রী
পরেঈদের ছুটিতে ৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ