করোনায় টানা ১৭ দিন মৃত্যুশূণ্য, শনাক্ত ১০

thai foods

খাসখবর মহামারি ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি।

thai foods

সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে দেশে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২১৭ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেদুই বছর পর আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা
পরে“বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আত্মীয় নন”-রেলমন্ত্রী