খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার ওসি মো.আনোয়ার হোসেন। চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ওসি আনোয়ার হোসেনই একমাত্র এই স্বীকৃতি অর্জন করেন।
বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম জেলা পুলিশে
র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক (বিপিএম) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এর সম্মাননা স্মারক ওসি মো. আনোয়ার হোসেনের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনাইশ থানার আইনশৃংখলা উন্নয়ন ও অপরাধ দমনে- সাজাপ্রাপ্ত, গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত, নিয়মিত মামলার উল্লেখযোগ্য সংখ্যক আসামি চিহ্নিত অপরাধী গ্রেপ্তার,বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম বিবেচনা করে অভিন্ন মানদন্ডের আলোকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
চন্দনাইশ থানাধীন দোহাজারি তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর এস বিল্লাল হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হওয়ায় তাকেও পুরস্কৃত করা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড়কোয়াটার সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার মো হুমায়ুন কবির সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিরা।
এ প্রসংগে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ও পরামর্শ মোতাবেক চন্দনাইশ থানার প্রত্যেকটা
সদস্যের সক্রিয় অংশগ্রহণে এ অর্জন সম্ভব হয়েছে। এজাতীয় অর্জন যেমন অনুপ্রানিত করে, তেমনি কাজের গতি বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, ওসি মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার আরো একাধিক বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) স্বীকৃতি অর্জন করেন। এর স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক তাকে পুরস্কৃত করেছেন।
খখ/মো মি


