আজ দেশব্যাপী শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ সপ্তাহ

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ আজ ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ সপ্তাহ। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর থেকে তদুর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে

thai foods

সারাদেশের মতো চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডেও আজ ৪-১০ জুন পর্যন্ত করোনার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে। এ সাত দিনের যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম।

বৃহস্পতিবার (২ জুন) সকালে চসিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, টিকার বুস্টার ডোজ উপলক্ষে ৪১টি ওয়ার্ডে ২টি করে কেন্দ্র স্থাপন করা হবে। তবে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে কেবলমাত্র ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি কেন্দ্রে কমপক্ষে ৩শ’ জনকে ভ্যাকসিন (বুস্টার ডোজ) দেওয়া হবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুষ্টার ডোজ নিতে পারবে।

এ বিষয়ে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর থেকে তদুর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান থাকবে।

সভাপতির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। এই কর্মসূচিকে সফল করতে প্রতি ওয়ার্ডে মাইকিং এবং জুমার নামাজে প্রতিটি মসজিদের ইমাম-খতিবের মাধ্যমে এলাকার নাগরিকদের জানাতে হবে।

সভায় বক্তব্য রাখেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ষ্টান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, ছালে আহম্মদ চৌধুরী, সলিমউল্লাহ বাচ্ছু, মো. শফিউল আলম, মো. শফিকুল ইসলাম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. নুরুল আলম শেখ, জাফরুল হায়দার চৌধুরী, মো. আবদুল মান্নান, আবদুল বারেক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, আনঞ্জুমান আরা, ফেরদৌসি আকবর, হুরে আরা বেগম, তছলিমা বেগম, জাহেদা বেগম পপি ও সচিব খালেদ মাহমুদ প্রমুখ।

খখ/মো মি

আগেহজযাত্রীদের কাছে বাংলাদেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী
পরেযানজটে আটকেপড়া তথ্যমন্ত্রীকে মোটরসাইকেলে সমাবেশে পৌঁছে দিলেন ইন্সপেক্টর মিজান