এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিলো প্রায় দেড় লাখ শিক্ষার্থী

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: দেশের সব মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী।

thai foods

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় সারাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি মেডিক্যালে মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। সে হিসেবে আসন প্রতি লড়ছে ৩২ শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।

গত ১৩ ফেব্রুয়ারি মেডিক্যালে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন অনলাইনে টেলিটকের মাধ্যমে গ্রহণ করা হয়।

খখ/মো মি

আগেগুণী শিল্পীদের হাতে চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
পরেচন্দনাইশে ১৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার