চন্দনাইশে ১৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮’শ(১৮০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

গত ৪ ও ১০ মার্চ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ পৃথক অভিযানে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ১০ মার্চ ভোর পৌনে ৫ টার সময়
চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে রাকিব হাছান প্রঃ রাকিব (২৮) কে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবাসহ গ্রেফতার হওয়া আসামী মোঃ রাকিব হাছান প্রকাশ রাকিব রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার খানখানপুর ইউনিয়নের চরখান খানপুরের মৃত সোহরাব উদ্দিন ও রোকেয়া বেগমের ছেলে।

পৃথক অভিযানে চন্দনাইশ থানা পুলিশ গত ৪ মার্চ রাত দেড়টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর থেকে আসামী মোঃ সাগর প্রকাশ শাহজাদা (৪৫) কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতার আসামী মোঃ সাগর প্রকাশ শাহজাদা (৪৫) রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠাপুর ইউনিয়নে কুতুবপুর গ্রামের মোঃ রশিদ মন্ডল ও জাহানারা বেগমের ছেলে।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেএমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিলো প্রায় দেড় লাখ শিক্ষার্থী
পরেটানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং