“বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব”-সজীব ওয়াজেদ জয়

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।

thai foods

আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

তিনি ফেসবুকে লেখেন, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।

তিনি আরও লেখেন, নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।

খখ/মো মি

আগেসুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের কামনায় প্রধানমন্ত্রীর নববর্ষ শুভেচ্ছা
পরেচান্দগাঁও থানা পুলিশের অভিযান: ৮ জুয়াড়ি গ্রেফতার