সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের কামনায় প্রধানমন্ত্রীর নববর্ষ শুভেচ্ছা

সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের কামনায়, প্রধানমন্ত্রীর নববর্ষ শুভেচ্ছা
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সকল অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে। দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শুভ নববর্ষ’।

খখ/মো মি

আগে“শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে”-সেতুমন্ত্রী
পরে“বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব”-সজীব ওয়াজেদ জয়