চট্টগ্রামের লোহাগাড়ায় সাঈদীভক্ত ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কৃত!

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

thai foods

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ ও মো. তাউসিফ এবং উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী বলেন, উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজাকার সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোকবার্তা দিয়ে নিজেদের প্রমাণ করেছে ছাত্রলীগ তাদের আদর্শ হতে পারে না। তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে তাদের সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক থাকতে পারে না। তাদের দায় ভার উপজেলা ছাত্রলীগ বহন করবে না। তাদেকে স্থায়ী বহিষ্কার করার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগ বরাবরে লিখিত জানানো হয়েছে।

খখ/মো মি

আগেজামায়াত নেতা জসিমকে গ্রেপ্তার করলো সীতাকুণ্ড থানা পুলিশ
পরেচট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, ৩ মামলায় আসামি ৩শ’, গ্রেপ্তার ৪৮