জামায়াত নেতা জসিমকে গ্রেপ্তার করলো সীতাকুণ্ড থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জামায়াত নেতা মোহাম্মদ জসিমকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।

thai foods

বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখিল গ্রামের দর্জিবাড়ির মৃত জামাল উল্লাহর ছেলে। বর্তমানে তিনি জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা, উত্তর জেলা ছাত্রশিবির এবং সীতাকুণ্ড থানা জামায়াত ইসলামের সভাপতি ছিলেন।

এবিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ।

ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া জসিমের বিরুদ্ধে ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের ইন্ধন দাতা এবং যুদ্ধাপরাধী মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে এতে জসিমই মাস্টারমাইন্ড বলে গোয়েন্দা তথ্য উঠে এসেছে। এছাড়াও তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

খখ/মো মি

আগে
পরেচট্টগ্রামের লোহাগাড়ায় সাঈদীভক্ত ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কৃত!