খাসখবর নির্বাচন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পূর্বে অনিয়ম নিষ্পত্তির জন্য সারা দেশের ৩০০ আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে আইন মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণ বিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন নির্বাচনপূর্ব অনিয়ম সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধান পূর্বক কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি করা হলো।
চট্টগ্রামের ১৬ আসনে দায়িত্বপ্রাপ্ত বিচারকরা হলেন-
চট্টগ্রাম-১ মিরসরাই অর্থঋণ আদালতের জজ মুজাহিদুর রহমান।
চট্টগ্রাম ২ ফটিকছড়িতে যুগ্ম মহানগর দায়রা জজ বেগম রাজিয়া সুলতানা।
চট্টগ্রাম ৩ যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম।
চট্টগ্রাম ৪ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্ম খাইরুল আমীন।
চট্টগ্রাম ৫ যুগ্ম জেলা ও দায়রা জজ সাতকানিয়া মোহাম্মদ দেলোয়ার হোসেন।
চট্টগ্রাম ৬ যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান।
চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়ার চৌকির সিনিয়র সহকারী জজ বেগম জয়ন্তী রাণী রায়।
চট্টগ্রাম ৮ যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সামছুদ্দিন।
চট্টগ্রাম ৯ যুগ্ম মহানগর দায়রা জজ বেগম আফরুজা খাতুন।
চট্টগ্রাম ১০ যুগ্ম জেলা ও দায়রা জজ পটিয়া নাজমুল হোসেন চৌধুরী।
চট্টগ্রাম ১১ যুগ্ম মহানগর দায়রা জজ বেগম আঞ্জুমান আরা।
চট্টগ্রাম ১২ পটিয়া চৌকির সিনিয়র সহকারী জজ শেখ মো. মুহিবুল্লাহ।
চট্টগ্রাম ১৩ সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিন।
চট্টগ্রাম ১৪ চন্দনাইশ-সাতকাানিয়া সাতকানিয়া চৌকির সিনিয়র সহকারী জজ শরিফুল হক।
চট্টগ্রাম ১৫ সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির।
চট্টগ্রাম ১৬ যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমান।
কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যারা-
কক্সবাজার ১ যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম।
কক্সবাজার ২ সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রসাদ চাকমা।
কক্সবাজার ৩ যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. রেশমা খাতুন।
কক্সবাজার ৪ সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য।
খাগড়াছড়ি যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল ইসলাম।
রাঙামাটি যুগ্ম জেলা ও দায়রা জজ রিজোয়ানা রশিদ।
বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া।
খখ/মো মি


