কোতোয়ালি থানার সিআরবিতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআরবিতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে চারটি টিপ ছোরা জব্দ করা হয়।

thai foods

১২ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে সিআরবির ফ্রান্সিস রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক সাতজন হলেন— মো. দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), মো. আলী আকবর ওরফে আলী (২৬), মো. নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মো. মনির হোসেন (২০) এবং মো. বেলাল হোসেন (১৭)।

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিআরবির ফ্রান্সিস রোডের সামনে থেকে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ
এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এসাত সদস্যকে আটক করে। গ্রেফতারকৃত হেফাজত হতে ৪টি স্টীলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।

সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, রাতের আঁধারে সিআরবি এলাকার পথচারী এবং ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি থেকে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্য অস্ত্রশস্ত্রসহ নিয়ে একত্রিত হয়েছিল তারা। খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি টিপ ছোরা জব্দ করা হয়েছে।

খখ/মো মি

আগে“নির্বাচনি প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ বন্ধ”- ইসি
পরেচট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ওসিসহ আহত ৪