রিয়াজউদ্দিন বাজার থেকে সিআরবি কেন্দ্রিক ডাকাতি-ছিনতাই: চক্রের ৪ সদস্য গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার থেকে সিআরবি কেন্দ্রিক ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নতুন রেলওয়ে স্টেশনের বাসপার্কিং ইয়ার্ড থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নগরীর রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, বিআরটিসি ও সিআরবির ওই পথে পথচারী-যাত্রীদের টার্গেট করে অস্ত্র-ছোরা উঁচিয়ে ডাকাতি ও ছিনতাই করা তাদের পেশা। নতুন রেলওয়ে স্টেশনের বাসপার্কিং ইয়ার্ড থেকে ধরা পড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছেন চক্রের ৪ সদস্য।

গ্রেপ্তারকৃত হলো, জয় প্রকাশ কালাইয়া (২৩), মো. মেহেরাজ মিয়া (১৯), মো. কাউসার (২৪) ও মো. শরিফ(২০)।

এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)এস. এম. ওবায়দুল হক জানান, এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে ‘টিম কোতোয়ালি’ নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন অন্ধকারাচ্ছান্ন জায়গা হতে ডাকাতির প্রস্তুতিকালে জয় প্রকাশ কালাইয়া, মেহেরাজ মিয়া, কাউসার ও শরিফকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ ২টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘রিয়াজউদ্দিন বাজার থেকে সিআরবি পর্যন্ত চলাচল করা গাড়ি, পথচারী, যাত্রীদের টার্গেট করে তারা ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু হয়েছে।’

খখ/মো মি

আগেবাকলিয়ায় ৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মাদক কারবারি মিতু বেগম গ্রেপ্তার
পরে“অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে”-তথ্য প্রতিমন্ত্রী