বন্দর থানার অভিযান: ২টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনার জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

গ্রেপ্তার আসামিরা হলো, মোঃ মহব্বত হোসেন(২০), মোঃ ইব্রাহিম খলিল অন্তর (২১), মোঃ সজিব (১৯), মোঃ সোহেল (২১)।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের মজুমদার জানান, আজ ৩ মার্চ আড়াইটার সময় ‘টিম বন্দর’ অভিযান চালিয়ে
মহব্বত হোসেন, ইব্রাহিম খলিল, মোঃ সজিব, মোঃ সোহেল নামে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। পরে
তাদের দেখানো মতে হালিশহর থানাধীন নয়া বাজার রোড নাজির বাড়ীর দিদারের টিনশেড ভাড়াঘরের সামনে হতে এবং বন্দর থানাধীন কাস্টম ব্রীজের নিচে সিপিআর গেইট গ্যাস ফিল্ড সংলগ্ন বিএম ডিপোর কন্টেইনার সামনে হতে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেখাগড়াছড়ি গুইমারা থানার অভিযান: আগ্নেয়াস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার
পরে“যখন যিনি জেলা প্রশাসক থাকবেন, সব দায়িত্ব তার ওপরেই বর্তায়”-প্রধানমন্ত্রী