খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ পাহাড়ি আঞ্চলিক সংগঠনের ১জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তার আসামী দারাছ চন্দ্র চাকমা (২২) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন চাকমা পাড়ার রাঙ্গা মনি চাকমার ছেলে।
পুলিশ জানায়, গত ১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম গুইমারা’ অভিযান চালিয়ে গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকার নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে
আটক করে। পরে তল্লাশি করে তার ব্যাগ থেকে
একটি দেশীয় তৈরি পিস্তল সাদৃশ্য পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, ‘টিম গুইমারা’ মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানকালে
পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে ‘টিম গুইমারা’ মাননীয় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা কাজ করে যাচ্ছে।
খখ/মো মি


