সদরঘাট থানা পুলিশের অভিযান: সাজা পরোয়ানাসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শুক্কুর গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের জিআর সাজা পরোয়ানাসহ ১০ মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ী, দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ শুক্কুরকে গ্রেফতার করেছে।

thai foods

গত ২৩ মার্চ পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ শুক্কুর (২৮) সদরঘাট থানা এলাকার মোঃ কাজলের ছেলে।

এবিষয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ফেরদৌস জাহান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘টিম সদরঘাট’ নগরীর কুখ্যাত মাদক ব্যবসায়ী, দুর্ধর্ষ সন্ত্রাসী, দশ মামলা এবং দুই বছরের জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ শুক্কুরকে (২৮) গ্রেফতার করে। মোঃ শুক্কুরের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং, কর্ণফুলী , হালিশহর ও সদরঘাট থানায় অস্ত্র, মাদক, মানবপাচার, দ্রুত বিচার আইনসহ একাধিক অভিযোগে ১০ টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে সদরঘাট থানায় ৬টি, হালিশহর থানায় ২টি, ডবলমুরিং ও কর্ণফুলী থানায় ১টি করে মামলা রয়েছে।

এসআই নয়ন চন্দ্র দাশের নেতৃত্বে এ অভিযানে
সঙ্গীয় ছিলেন এএসআই সাজু প্রতাপ দাশ ও এএসআই গৌতম চৌধুরী।

খখ/মো মি

আগেভাইকে হত্যার অভিযোগে ট্রান্সকমের সিইও সিমিন রহমান ও তার ছেলের বিরুদ্ধে মামলা
পরেসদরঘাট নৌ থানা পুলিশ উদ্ধার করলো কর্ণফুলী নদীতে ভেসে আসা বৃদ্ধার লাশ