দেশে এসেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ সিনোফার্মের টিকার প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে।

thai foods

চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকার অপর ১০ লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আসবে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের ১০ লাখ টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। কাল (শনিবার) সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

চীন সরকার এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল। সেই টিকা দিয়ে বৃহস্পতিবার সারাদেশে জেলা পর্যায়ে আবারও গণ টিকাদান শুরু হয়েছে।

খখ/মো মি

আগেদেশে এসেছে মডার্নার ১২ লাখ টিকা
পরে‘টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেবো’-প্রধানমন্ত্রী