ফ্রিজে কোরবানীর মাংস রাখা নিয়ে তর্ক, ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত!

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক➤ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে, এর জেরে বড়ভাইকে ঘুষি মেরে নিহত করলো ছোটভাই।

thai foods

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পবিত্র ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় নিজ বাড়ির সামনে।

জানা গেছে, কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ঘুষিতে নিহত হয়েছেন বড় ভাই নইমুদ্দিন (৫৫)। এ ঘটনার ঘাতক ছোট ভাই আব্দুল জলিলকে (৩৮) আটক করেছে রৌমারী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। নিহত নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

পরে বড় ভাই নইমুদ্দিন বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে সজোরে ঘুষি মারলে তিনি দোকানের সামনের সিমেন্টের তৈরি ব্রেঞ্চের উপর পরে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বড় ভাই নইমুদ্দিনের।

এসময় স্থানীয়রা ছোট ভাই জলিলকে আটক করে বেঁধে রাখলে রৌমারী থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনাসির বিল্লাহ গণমাধ্যমকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খখ/মো মি

আগেপ্রীতিলতা হচ্ছেন ঢালিউড নায়িকা পরীমনি
পরেঅব্যাহতি পেলেন বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর