অব্যাহতি পেলেন বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর

মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলা
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

thai foods

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

মুনিয়ার বোনের করা এ মামলার অভিযোগ থেকে আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মুনিয়ার বোন নুসরাত বাদী হয়ে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ মামলা করেন।

খখ/মো মি

আগেফ্রিজে কোরবানীর মাংস রাখা নিয়ে তর্ক, ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত!
পরেকরোনায় ১দিনে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত, মৃত্যু ১৮৭, শনাক্ত ৩৬৯৭