খাসখবর মহামারী ডেস্ক➤গত ১দিনে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৬৮৫ জনে। এর আগে গত ১৯ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৬৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৫৬৬ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৬৯ হাজার ৬১০ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৫৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৮৯৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪টি।
এর আগের দিন ২১ জুলাই দেশে করোনায় ১৭৩ জনের মৃত্যু হয় এবং ৭ হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সে তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ এদিন ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৬৮৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৫৯ হাজার ৩৩৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৭ হাজার ৬০৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৭ জন ও মহিলা ৭০ জন। যাদের মধ্যে বাসায় ২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


