করোনায় ১দিনে ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৪২০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৩৯৮ জনে। গত ১০ আগস্টও দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার আটটি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮২ লাখ ৪৫ হাজার ৪৭১টি।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন ও এক বছরের নিচে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৮৬৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ৭৭১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩৪ হাজার ২৪৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৭৪২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৬ হাজার ৫০২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৪ জন ও মহিলা ১০৩ জন। যাদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১২৮ জন, নতুন আক্রান্ত ২১৩
পরেঅলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে আবারও শীর্ষে