দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১২৮ জন, নতুন আক্রান্ত ২১৩

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক➤ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়ালো ১ হাজার ১২৮ জন।

thai foods

বুধবার (১১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বাইরে ১৮৮ জন।

এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

খখ/মো মি

আগেসেপ্টেম্বরেই খুলতে পারে স্কুল-কলেজ
পরেকরোনায় ১দিনে ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৪২০