অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন ১২ পুলিশ কর্মকর্তা
thai foods

খাসখবর প্রতিবেদক, জাতীয় ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ-বিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।

thai foods

ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম।

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন সিএমপি কমিশনার ছাড়াও
আরো ১১ কর্মকর্তা।

গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের আলোকে সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ৮ মে’র ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার (১৭ মে) এ পদোন্নতি অনুমোদন করেন।

রোববার (১৮ মে) জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতির বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের আলোকে উল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা হলেন– পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডিআইজি হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা এম আজিজুল হক আইজিপি ছিলেন।

খখ/মো মি

আগে“জাতীয় নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বরে, তবে আগামী জুনের পরে নয়”-ড. মুহাম্মদ ইউনূস
পরেএশিয়া কাপ থেকে সরে গেল ভারত