তিন দফায় সিএমপির ৮ থানার ওসি পদে রদবদল: কোতোয়ালী থানার নতুন ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর

কর্ণফুলীতে ইখতিয়ার উদ্দিন, সদরঘাটে মুহাম্মদ শরীফ, ডবলমুরিংয়ে শাহীনূর আলম, চান্দগাঁওয়ে জসিম উদ্দিন, বাকলিয়ায় জাহেদুল কবীর, চকবাজারে নুর হোসেন মামুন, খুলশীতে মোজাম্মেল হক নতুন ওসি 
Oplus_131072
thai foods

কুমার মণিদীপ্ত, খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তিন দফায় ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে।

thai foods

পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত অফিস আদেশে তিন দফায় ৮ থানার ওসি পদে রদবদল করা হয়।

আট থানার দায়িত্ব প্রাপ্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি)রা হলেন, কোতোয়ালী থানায় জায়েদ মোহাম্মদ নাজমুন নূর, কর্ণফুলী থানায় ইখতিয়ার উদ্দিন, সদরঘাট থানায় মুহাম্মদ শরীফ, ডবলমুরিং থানায় শাহীনূর আলম, চান্দগাঁও থানায় জসিম উদ্দিন, বাকলিয়া থানায় জাহেদুল কবীর, চকবাজার থানায় নুর হোসেন মামুন ও খুলশী থানায়  মোজাম্মেল হক।

সর্বশেষ বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন থানার ওসি পদে পরিবর্তন আনা হয়।

সিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদেশ অনুযায়ী, কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মাত্র তিন দিন আগে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী মাসুদ ইবনে আনোয়ারকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক মুহাম্মদ শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া লাইনওয়ারের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদকে ডিবি উত্তরে এবং পরিদর্শক নুর আহমদকে কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৫ জুন) সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়।

ওই আদেশে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি এবং সিটিটিসির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেই আদেশে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিটিসিতে এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে একই ইউনিটে সংযুক্ত করা হয়।

সিটিটিসির পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এ ছাড়া চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণে বদলি করা হয়।

চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানায় এবং ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেলকে সাময়িক বরখাস্ত করার পর এবার খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

একই সঙ্গে খুলশী ও বাকলিয়া থানায় নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে।

শনিবার (১৩ জুন)সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি মো. আরিফুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তার স্থলাভিষিক্ত করা হয়েছিল বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলায়মানকে। কিন্তু আদেশের একদিন পর খুলশী থানার নতুন ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিটিসিতে সংযুক্ত করা হয়।

অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহেদুল কবীরকে বাকলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

খখ/মো মি

আগেলিওনেল মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার