বিশ্বকাপ ফুটবলের সোনায় মোড়া ট্রফি প্রথমবার এলো বাংলাদেশে!

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ বিশ্বের ক্রীড়ামোদীদের কাছে সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ ফুটবল। আর সেই আসরের সোনায় মোড়া ট্রফি প্রথমবার এলো বাংলাদেশে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং ছবি তুললেন, বল হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বিশ্বের শত কোটি মানুষের কাছে অধরা সেই ট্রফির পাশে দাঁড়িয়ে।

thai foods

বুধবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার উপর স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন তার পিতামহ, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাই, সন্তান এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ।

প্রথমবারের মতো বাংলাদেশে অরিজিনাল বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকাকোলা ও বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’

সবশেষে, ফিফা ও কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সাচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফেসহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খখ/মো মি

আগে‘মা’ ডাক শোনার অপেক্ষায় নায়িকা পরীমণি!
পরে৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন আজ