চট্টগ্রামে হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ১৮ মামলার আসামি তুহিন গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি আলোচিত মামলায় এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী সৈয়দ মো. তুহিনকে (৩৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

thai foods

তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পটিয়া থানার আমিরভাণ্ডার এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তুহিনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তুহিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০১৫ সাল থেকে ১৮টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত। গ্রেপ্তারের পর তুহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গোলাগুলির ঘটনায় শুটার ফারুক গ্রেপ্তার
পরেচট্টগ্রামের বাকলিয়ায় দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ, বাবা-দাদি গ্রেপ্তার