চট্টগ্রামের বাকলিয়ায় দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ, বাবা-দাদি গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী আশরাফ বিন সামির নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিশুটির বাবা মো. সজীব (২২) ও শিশুর দাদি নূর নাহার বেগম (৪০)।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গত ৭ এপ্রিল রাত আটটার দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় একটি বাসায় ভুক্তভোগী শিশুর মা শারমিন আক্তার কর্মস্থল থেকে বাসায় ফিরে স্বামী মো. সজীব, শাশুড়ি নূর নাহার বেগম ও শ্বশুর মো. হানিফের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সজীব শারমিনকে মারধর শুরু করেন।

এ সময় তাদের দুই বছরের শিশু সন্তান আশরাফ বিন সামির মায়ের কাছে গেলে সজীব তাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আঘাত করেন। শিশুটিকে ঘরের দেয়ালে ছুড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে তার খিঁচুনি শুরু হয়। মা শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে আরও মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তিনি আরও জানান, শিশুটির মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করে গভীর রাতে তার দাফন সম্পন্ন করা হয়।

পরদিন জ্ঞান ফেরার পর শারমিন আক্তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে দায়ী করে বাকলিয়া থানায় মামলা করেন। বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে সজীব ও নূর নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ১৮ মামলার আসামি তুহিন গ্রেপ্তার
পরেচট্টগ্রামের হালিশহরে ট্যাংক লরির চাপায় গার্মেন্টস শ্রমিক সামিন খান নিহত