মধ্যরাতে হঠাৎ অসুস্থ হওয়ায় এভারকেয়ারে খালেদা জিয়া

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ মধ্যরাতে হঠাৎ অসুস্থ হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

thai foods

শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ২টা ৫০ মিনিটে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান হাসপাতাল থেকে গণমাধ্যমকে বলেন, রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌছেছেন খালেদা জিয়া। এরপর তাঁকে রাত ৩টা ২০ মিনিটে অধ্যাপক ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

খখ/মো মি

আগেপদ্মা সেতুঃ ১৩ রুটের বাসের ভাড়া নির্ধারণ, ভাড়া বাড়ছে ১০ টাকা
পরে“টাকার ধর্ম হলো যেখানে সুখ বেশি, সেখানে চলে যায়”-অর্থমন্ত্রী