বেড়ে চলেছে করোনা রোগী, শনাক্ত ১৬২

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছেন ১৪৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগে১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনঃ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, প্রচার-প্রচারণা শেষ
পরে৪১৫টি ল্যাম্পপোস্টর আলোয় আলোকিত হলো পুরো পদ্মা সেতু