পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানার উদ্বোধন

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ দেশে আরও নতুন দু’টি থানার কার্যক্রম শুরু হলো। থানা দুটি হলো পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা।

thai foods

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের এদুটি থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতুর দুই প্রান্তে নির্মিত দুই থানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

থানা দুটির নাম হলো- পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। এরমধ্যে পদ্মা সেতু উত্তর থানা মুন্সীগঞ্জ ও দক্ষিণ থানা শরীয়তপুর প্রান্তে অবস্থিত।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক, ১২০ গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান ও অনলাইন জিডি উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য নিজস্ব অর্থে মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করেন। আজ দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত আরও ১২০টি বাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে শনাক্ত ৮৭৪, মৃত্যু ১
পরে“বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে”-প্রধানমন্ত্রী