১৪ দিন পর হাসপাতাল থেকে খালেদা জিয়া বাসায় ফিরেছেন

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসায় পৌঁছেছেন। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছান তিনি। এবার ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

thai foods

এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে গাড়ি বহর গুলশানের বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়ির সামনের আসনে বসে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তার গাড়ির সামনে ও পেছনে কড়া পুলিশ প্রহরা ছিল। সেই সঙ্গে গুলশানের বাসার সামনেও বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিল।

গত ১০ জুন বুকে ব্যাথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর ১৪ দিন পর শুক্রবার বাসায় ফিরলেন তিনি।

খখ/মো মি

আগেবন্যায় ৭৩ জনের মৃত্যু হয়েছে
পরেপদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন