বাকলিয়া থানার নতুন ওসি মো. আবদুর রহিম

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন ইন্সপেক্টর মো. আবদুর রহিম।

thai foods

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর মো. আবদুর রহিম যোগদান করেছেন।

মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার সালেহ মো.তানভীর এক আদেশে তাকে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করেন।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আবদুর রহিমকে বাকলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই আদেশে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

খখ/মো মি

আগেরাত পোহালেই উদ্বোধন স্বপ্ন-সাহস-সক্ষমতা-সমৃদ্ধির পদ্মা সেতুর
পরেচট্টগ্রামের জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেফতার