কন্ঠশিল্পী আব্দুল মান্নান রানার দুই বছরের কারাদণ্ড

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ ৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় আদালত এ আদেশ দেন।

thai foods

একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ।

তিনি বলেন, প্রায় দুই কোটি টাকা চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন আবদুল্লাহ আল হারুন নামের এক ব্যক্তি৷

পৃথক দুটি মামলায় আজ সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানাকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চেকের সমপরিমাণ অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা করেন কোতোয়ালি থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা এবং অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান হারুন। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, শিল্পী আব্দুল মান্নান রানা ৮০ ও ৯০-এর দশকে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। ১৯৯৬ সালে সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমায় গাওয়া ‘চিঠি এল জেলখানাতে অনেক দিনের পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। এখনো ওই গান স্মৃতিকাতর করে সালমান শাহর ভক্ত ও সোনালি সময়ের চলচ্চিত্রপ্রেমীদের।

খখ/মো মি

আগে“দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”-ড. হাছান মাহমুদ
পরেকরোনায় ১দিনে মৃত্যু ৩, শনাক্ত ২০৮৭