বিদায় নিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

thai foods

রোববার (১৭ জুলাই) বিকেলে সিএমপির সদর দফতরে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

সোমবার (১৮ জুলাই) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন কৃষ্ণপদ রায়।

জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে বিদায় সংবর্ধনা ও বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা অনুযায়ী তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বিদায়ী পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।

২০২০ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর।

গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

খখ/মো মি

আগেপদ্মা সেতুতে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দুজনের মৃত্যু
পরেকক্সবাজারে শাশুড়িকে হত্যা পর মরদেহ ৬ টুকরো করে মাটিচাপা দেয় পুত্রবধূ রাশেদা