খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ মিষ্টিতে মাছি ও দইয়ে তেলাপোকা পাওয়া গেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ফুলকলি ফুডস প্রোডাক্টস ইন্ডাস্ট্রির কারখানায়। এজন্য দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৯ জুলাই (মঙ্গলবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় মোহাম্মদ ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে বলেন, খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে দেখা যায়, তাদের তৈরি করা মিষ্টিতে মাছি এবং দইয়ের মধ্যে তেলাপোকা পড়ে থাকতে দেখেছি।
এছাড়া নোংরা ফ্লোরে মুরগি কাটাকাটি করছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে সতর্ক করা হয়েছে।
তিনি জানান, চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
খখ/মো মি


