শিক্ষা উপমন্ত্রী নওফেলের সাথে পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের সাক্ষাৎ!

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টলবীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

thai foods

১৯ জুলাই (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর নাসিরাবাদস্থ মেয়রগলির সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে উপমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমির জাফরসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।

সৌজন্য সাক্ষাতে সিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

এসময় চট্টগ্রামের ঐতিহ্য এবং সার্বিক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে কমিশনারের প্রতি শুভ কামনা জানান উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

খখ/মো মি

আগে১ম মাসিক কল্যাণ সভায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশনা
পরে“জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল”-সিইসি